৭১ জন ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’-এর ক্ষমতাবলে জামুকার ১০১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই সনদগুলো বাতিল করা হয়েছে।